রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিলের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ সকালে জেলা বিএনপির উদ্যোগে তিতাস নদীতে মাছ অবমুক্ত করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ।

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। স্থানীয় নিয়াজ মুহম্মদ স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও মো. সিরাজুল ইসলাম সিরাজ।

হাজার হাজার নেতা-কর্মী মিছিলে অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লোকনাথ মাঠে গিয়ে শেষ হয়।

বৃষ্টির মধ্যেও মিছিলটি ছিল উৎসবমুখর। শহরের বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে নেতা-কর্মীদের হাততালি দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন, সহসভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সহসভাপতি এবিএম মমিনুল হক, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অন্যরা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।