সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি কুষ্টিয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চড়াইকোল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ আল নোমান কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোমান মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে কুমারখালীর দিকে ফিরছিলেন। পথে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকায় পৌঁছালে তিনি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান তিনি। পরে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমারখালী হাসপাতালে নিয়ে যায়।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল নোমানের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।