সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় তালিমুল কোরআন মাহফিলে হামলা ও নারীদের লাঞ্ছিতের অভিযোগ

কুষ্টিয়ায় তালিমুল কোরআন মাহফিলে হামলা ও নারীদের লাঞ্ছিতের অভিযোগ
ছবি ভিডিও থেকে
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার মিরপুরে একটি তালিমুল কোরআন মাহফিলে হামলা, নারীদের লাঞ্ছিত ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা রাজ্জাক মাস্টারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বহলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী। এ সময় সংগঠনটির বহলবাড়িয়া ইউনিয়ন শাখার মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত মাসব্যাপী মহিলাদের গণসংযোগ ও দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) বিকেলে বহলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাঁড়ারা নতুনপাড়া গ্রামে মো. সোহেলের বাড়িতে তালিমুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মাহফিলের শেষের দিকে স্থানীয় বিএনপি নেতা রাজ্জাক মাস্টারের নেতৃত্বে মো. এলেম, মোহাম্মদ ফারুক, রুবেলসহ আরও ৪-৫ জন ব্যক্তি বাড়ির প্রাচীর টপকে মাহফিলে প্রবেশ করেন। এ সময় তারা সেখানে উপস্থিত নারীদের সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।

জামায়াত নেত্রীর দাবি, রাজ্জাক মাস্টার সেখানে উপস্থিত নারীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার নির্দেশে অন্যরা কয়েকজন নারীর চুল ধরে টানাটানি ও পোশাক-বোরখা টেনে লাঞ্ছিত করেন।

সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং ভবিষ্যতে ধর্মীয় কর্মসূচিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।