সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় সাড়ে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ায় সাড়ে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
ছবি কুষ্টিয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার মিরপুরে শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রায় সাড়ে ৬০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তৌছিফুর রহমান। তিনি বলেন, ক্যান্সার সম্পর্কে ভয় নয়, প্রয়োজন সচেতনতা। রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানা, স্বাস্থ্যকর জীবনযাপন, তামাকজাত পণ্য পরিহার এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সচেতনতার মাধ্যমেই ক্যান্সার প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তরুণ প্রজন্ম নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকেও এ বিষয়ে সচেতন করতে পারে।

বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা।

সেমিনারে ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যান্সার সচেতনতাবিষয়ক প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।