সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কুষ্টিয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বিরোধে বড় ভাই নিহত, আটক ১

কুষ্টিয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বিরোধে বড় ভাই নিহত, আটক ১
ছবি: কুষ্টিয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাট জাগ দেওয়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হেলাল (৪৩)কে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া গ্রামের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়।

নিহত নুর ইসলাম ওই এলাকার মৃত আব্দুল ওহাব মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাট জাগ দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে নুর ইসলাম ও তাঁর ছোট ভাই হেলালের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেলাল ধারালো হাসুয়া দিয়ে নুর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়ার (মিরপুর–ইসলামী বিশ্ববিদ্যালয়) সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাট জাগ দেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।