কুষ্টিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোজিনা বাসের সুপারভাইজার আটক
কুষ্টিয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি কুষ্টিয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কুষ্টিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোজিনা বাসের সুপারভাইজার আটক.
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের এক সুপারভাইজারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।রোববার (২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি মো. হেলাল উদ্দিন (নাম অনুযায়ী) কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত বলে জানিয়েছে র্যাব।র্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, রাজবাড়ী থেকে রোজিনা পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছেন হেলাল উদ্দিন। পরে তিনি কুমারখালীর গাজী ফিলিং স্টেশনের সামনে বাস থেকে নেমে একটি ভ্যানে করে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের এক সুপারভাইজারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
রোববার (২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. হেলাল উদ্দিন (নাম অনুযায়ী) কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারেন, রাজবাড়ী থেকে রোজিনা পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছেন হেলাল উদ্দিন। পরে তিনি কুমারখালীর গাজী ফিলিং স্টেশনের সামনে বাস থেকে নেমে একটি ভ্যানে করে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।