কলাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
জেলা প্রতিনিধি, পটুয়াখালী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
কলাপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে বিভিন্ন সম্প্রদায়ের জাতীয়তাবাদী কর্মী-সমর্থকেরা অংশ নেন।শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা ও দলের ইতিহাস নিয়ে আলোচনা করেন। তাঁরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার।এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সুধীজনও অনুষ্ঠানে অংশ নেন।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া বিএনপি তিন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিনামূল্যে চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে বিভিন্ন সম্প্রদায়ের জাতীয়তাবাদী কর্মী-সমর্থকেরা অংশ নেন।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা ও দলের ইতিহাস নিয়ে আলোচনা করেন। তাঁরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সুধীজনও অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া বিএনপি তিন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিনামূল্যে চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।