সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার নারী চিকিৎসকের

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার নারী চিকিৎসকের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এমন করুণ মৃত্যু পরিবার, স্বজন, সহপাঠী ও চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. অদিতি সাহা অনন্যার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা।

অদিতি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করার পর সম্প্রতি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (USMLE) সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি রাজধানীর আইডিয়াল স্কুল থেকে এসএসসি এবং কেম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চিকিৎসা পেশায় নিজের একটি উজ্জ্বল অবস্থান তৈরি করেছিলেন তিনি।

জানা গেছে, চলতি বছরের জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে ইন্টারনাল মেডিসিন বিভাগে রেসিডেন্সি শুরু করেছিলেন ডা. অদিতি। বহুদিনের স্বপ্ন পূরণের পর চিকিৎসক হিসেবে তার নতুন পথচলা শুরু হলেও, সেই যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। রেসিডেন্সি শুরুর অল্প সময়ের মধ্যেই শিকাগোর সড়কে ভয়াবহ দুর্ঘটনায় অকালে ঝরে যায় তার সম্ভাবনাময় জীবন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে ও প্রবাসে সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

ডা. অদিতির অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের চিকিৎসক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। স্বপ্ন, মেধা ও সম্ভাবনায় ভরপুর এই তরুণ চিকিৎসকের অকাল বিদায়ে পরিবার ও স্বজনদের পাশাপাশি তার পরিচিতজনদের মাঝেও গভীর বেদনার সৃষ্টি হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।