ঘাটাইলে ফ্যামিলি কার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়োগের অভিযোগ
ঘাটাইল প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি ঢাকা প্রোব
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ঘাটাইলে ফ্যামিলি কার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়োগের অভিযোগ.
টাঙ্গাইলের ঘাটাইলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।রোববার (৯ আগস্ট) দুপুরে শাফিউর রহমান নামে এক ব্যক্তি প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকাসহ এ অভিযোগ দেন।অভিযোগে বলা হয়, ঘাটাইল উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে তিনজন এবং তথ্য সংগ্রহকারী পদে সাতজনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, নির্বাচিতদের কয়েকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিগত সরকারের সময়ে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।অভিযোগে আরও বলা হয়, নির্বাচিতদের কয়েকজন ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বিরূপ মন্তব্য করছেন এবং কার্ড বিক্রির চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।এদিকে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ এর আগেও উঠেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে গত ৪ আগস্ট গগণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।শাফিউর রহমান বলেন, ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যারা বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে বিরূপ মন্তব্য করছেন।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
টাঙ্গাইলের ঘাটাইলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে শাফিউর রহমান নামে এক ব্যক্তি প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকাসহ এ অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, ঘাটাইল উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে তিনজন এবং তথ্য সংগ্রহকারী পদে সাতজনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, নির্বাচিতদের কয়েকজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিগত সরকারের সময়ে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচিতদের কয়েকজন ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে বিরূপ মন্তব্য করছেন এবং কার্ড বিক্রির চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে।
এদিকে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ এর আগেও উঠেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে গত ৪ আগস্ট গগণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
শাফিউর রহমান বলেন, ফ্যামিলি কার্ডে নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যারা বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে বিরূপ মন্তব্য করছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি