সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

গভীর সাগরে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে

গভীর সাগরে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে
ছবি পটুয়াখালী প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সাগরে একটি মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। এ সময় ট্রলার থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা।

বুধবার (৫ আগস্ট) ভোররাত ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

আহতদের মধ্যে গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুব (৪০)-কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তিনজন কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ট্রলার মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে ‘এমবি মিম’ নামের ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এরপর ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র জলদস্যু দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র দিয়ে জেলেদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, হামলার একপর্যায়ে দস্যুরা ট্রলারে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল নৌ-পুলিশের আওতাভুক্ত না হলেও আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।