সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

এসএসসির রেজাল্ট প্রকাশ ঘিরে মিষ্টির দোকানে অভিযান

এসএসসির রেজাল্ট প্রকাশ ঘিরে মিষ্টির দোকানে অভিযান
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সোমবার (১০আগস্ট) সকাল ১০টায়। এ রেজাল্ট প্রকাশকে ঘিরে চাহিদা বাড়ে মিষ্টির।

রেজাল্টে ভলো ফল করা শিক্ষার্থী ও তাদের স্বজনরা প্রতিবেশিদের মিষ্টি খাওয়ানোর মাধ্যমে এই দিনটি উদযাপন করে। আর এজন্য যাতে ক্রেতারা স্বাস্থ্যকর মিষ্টি পায় এ লক্ষ্যে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে কয়েকটি মিষ্টির দোকানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুপুরে পৌর এলাকার প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলোতে অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্য পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টিতে মাছি ও পোকার উপস্থিতি, ঢাকনাবিহীন সংরক্ষণসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অসঙ্গতি দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার চারটি মিষ্টির দোকানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

দোকানগুলো হলো- আদর্শ মাতৃ ভান্ডার, মেসার্স মধুরাজ, ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার ও মহাদেব মিষ্টান্ন ভান্ডার কারখানা।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান জানান, দেশে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মিষ্টির চাহিদা বাড়ে। সোমবার এসএসসির ফল প্রকাশ হবে বিধায় এই পরিস্থিতির সৃষ্টি হবে। এ বিষয়টি মাথায় রেখেই অভিযান চালানো হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।