সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

এনআইডি কার্ড করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

এনআইডি কার্ড করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে ধর্ষণ মামলায় আটক করেছেন পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভিকটিম কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার জনৈক জাহানারা বেগম বসত বাড়ির নীচতলার বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় কাউকে কিছু না বলতে হুমকি দেয়। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার পিতা-মাতাকে জানান। এ ঘটনা ভিকটিমের মুখে শুনে ভিকটিমের মা রাতে চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, ভিকটিম বাদি হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।