চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩.
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন।দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস ও ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস ও ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।