ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার.
ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামিকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাব-৯ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-৬-এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালায়। গতকাল ৩১ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দোয়েল চত্বর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে গ্রেপ্তার করা হয় রিফাত পারভেজ শাওনকে (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কামাল পারভেজ।র্যাবের ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় করা মামলায় রিফাত পারভেজ শাওনকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ৭ ও ৯(১) ধারায় করা হয়। স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলাটি করা হয়েছিল।গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রিফাত পারভেজ শাওনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামিকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-৬-এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালায়। গতকাল ৩১ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দোয়েল চত্বর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তার করা হয় রিফাত পারভেজ শাওনকে (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম কামাল পারভেজ।
র্যাবের ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় করা মামলায় রিফাত পারভেজ শাওনকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩)-এর ৭ ও ৯(১) ধারায় করা হয়। স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলাটি করা হয়েছিল।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রিফাত পারভেজ শাওনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।