ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়িসহ ট্রাক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়িসহ ট্রাক আটক.
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ির বড় একটি চালানসহ একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আটক শাড়ির সংখ্যা ১ হাজার ৯২৫ পিস। শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা।সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে ট্রাকের পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের ১ হাজার ৯২৫ পিস শাড়ি পাওয়া যায়। পরে শাড়িসহ ট্রাকটি আটক করে বিজিবি।আটক শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক মালামাল ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ির বড় একটি চালানসহ একটি ট্রাক আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। আটক শাড়ির সংখ্যা ১ হাজার ৯২৫ পিস। শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের পাথরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের ১ হাজার ৯২৫ পিস শাড়ি পাওয়া যায়। পরে শাড়িসহ ট্রাকটি আটক করে বিজিবি।
আটক শাড়ি ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৭৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক মালামাল ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে।