সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে।

বুধবার (৫ আগষ্ট) আনুমানিক ৮:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী ফাঁদ পেতে বসে থাকে। এ সময় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে মাথায় ঘাস বোঝাই ঝুড়ি নিয়ে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি’র টহলদলটি ধাওয়া করা হলে ঘাস ভর্তি ঝুড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবি’র টহলদলটি ফেলে যাওয়া ঘাস তল্লাসী করে ঘাসের ভিতরে অভিনব উপায়ে গামছার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি প্যাকেট উদ্ধার করে। উল্লেখিত প্যাকেট হতে ইয়াবা-২০,১৬০ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন ভারতীয় ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও বুধবার (৫ আগষ্ট) মুকুন্দপুর বিওপির টহলদল ১০,৪৮,০০০ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী ১৩১ পিস, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্প এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল ৮,৮০,৪০০ টাকা মূল্যের ভারতীয় কাবেরী মেহেদী-৭২০ পিস, উন্নতমানের শাড়ী-৬৯ পিস, বাসমতি চাউল-৬০ কেজি এবং মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ-১০০ পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন এর টহল দল ২০,১৬০ পিস ভারতীয় ইয়াবাসহ সর্বমোট ৭৯,৭৬,৪০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।