ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ১ হাজার গাছের চারা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ১ হাজার গাছের চারা বিতরণ.
‘সবুজ ব্রাহ্মণবাড়িয়া গড়ি, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ১ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলার সুলতানপুর রাধিকা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। আলহাজ্ব বাবরু মিয়া অ্যান্ড রাজিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এ বি এম মমিনুল হক। প্রথম আলোচক হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক মো. হারুন অর রশিদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও আলহাজ্ব বাবরু মিয়া অ্যান্ড রাজিয়া খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আনোয়ারুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশা মানবকল্যাণ শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মো. সোহরাব খান, সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মহসিন, উড়শিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ, পরিচর্যা ও নিয়মিত পর্যবেক্ষণের বিষয়ে উপস্থিতদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
‘সবুজ ব্রাহ্মণবাড়িয়া গড়ি, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ১ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলার সুলতানপুর রাধিকা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। আলহাজ্ব বাবরু মিয়া অ্যান্ড রাজিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এ বি এম মমিনুল হক। প্রথম আলোচক হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক মো. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও আলহাজ্ব বাবরু মিয়া অ্যান্ড রাজিয়া খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশা মানবকল্যাণ শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মো. সোহরাব খান, সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মহসিন, উড়শিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বনজ, ফলজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ, পরিচর্যা ও নিয়মিত পর্যবেক্ষণের বিষয়ে উপস্থিতদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।