রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সূর্যমুখী স্কুল

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সূর্যমুখী স্কুল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল।

শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক জহির, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য হাজী সৈয়দ এমরানুর রেজা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম। সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নিগার সুলতানা ও ইয়ারুফ মিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮৩ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের এমন মূল্যায়নে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।