রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে সারকারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে সারকারখানার শ্রমিকদের বিক্ষোভ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন পরিশোধ, ন্যায্য মজুরি এবং পূর্বঘোষণা ছাড়া শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।

আজ মঙ্গলবার দুপুরে কারখানার ব্যাগিং সেকশনের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে ব্যাগিং শাখার প্রায় দুই শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

মিছিলটি ব্যাগিং সেকশনের মূল ফটক থেকে শুরু হয়ে লোড-আনলোড গেটসহ কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকেরা তাঁদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ এবং আকস্মিক ছাঁটাই বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহিরুল ইসলাম সারকারখানায় কাজ করেছিল। সে সময় শ্রমিকদের লাখ লাখ টাকা বকেয়া রেখে প্রতিষ্ঠানটি চলে যায়।

শ্রমিকদের অভিযোগ, বর্তমানে একই প্রতিষ্ঠান আবারও কারখানায় কাজ পেয়েছে। তবে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ৪০ থেকে ৫০ বছর ধরে কাজ করা পুরোনো শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে।

তাঁদের পরিবর্তে আশুগঞ্জ সার কারখানা থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

শ্রমিকেরা বলেন, আগে ৫০০ টাকা মজুরিতে পুরোনো শ্রমিকেরা কাজ করতেন। এতে কোনোমতে তাঁদের সংসার চলত। অথচ নতুন শ্রমিকদের মাত্র ৩০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ, এভাবে কম মজুরিতে শ্রমিক নিয়োগে অনিয়ম হচ্ছে।

এতে দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকেই দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান আন্দোলনকারীরা।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, আগের সব বকেয়া মজুরি ও বেতন পরিশোধ এবং পুরোনো অভিজ্ঞ শ্রমিকদের কোনো বৈষম্য ছাড়াই কাজে পুনর্বহাল করা।

আন্দোলনকারীরা বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ জন্য কারখানার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্রুত হস্তক্ষেপ চান তাঁরা।

ভুক্তভোগী শ্রমিকদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলও পরিস্থিতি দ্রুত নিরসনের দাবি জানিয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।