রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক

বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করেছেন।

শনিবার (১ আগষ্ট) আনুমানিক ৩:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১২/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় ফাঁদ পেতে থাকে। এ সময় ২ জন ব্যক্তিকে ১ টি কার্টুন মাথায় করে  ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি’র টহলদলটি ধাওয়া করলে কার্টুন ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহলদলটি কার্টনের অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬২০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক  করতে সক্ষম হয়। 

আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য-৪৩,৪০,০০০ টাকা। আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লেগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল শনিবার (১ আগষ্ট) আনুমানিক ৪:২০ ঘটিকায় সীমান্ত পিলার- ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় চকলেট-৪১৯০ পিস, সিগারেট-৪৫০ প্যাকেট, কসমেটিকস্-১৫৫ পিস, ফুচকা-৮০ কেজি, জিরা-৬৭ কেজি, কিসমিস-২ কেজি আটক করতে সক্ষম হয়।

যার  সিজার মূল্য- ৪,৪৬,১০০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আলীনগর বিওপির অপর একটি টহলদল শনিবার (১ আগষ্ট) আনুমানিক ২:৫০ ঘটিকায় সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ-৮০ বোতল এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল আনুমানিক ৪:০০ ঘটিকায় সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে ভারতীয় গাঁজা- ৯ কেজি আটক করতে সক্ষম হয়। 

আটককৃত মালিকবিহীন ভারতীয় ইস্কফ এবং গাঁজা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন এর টহল দল সর্বমোট - ৪৭,৮৬,১০০ টাকার চোরাচালানী মালামাল এবং ৮০ বোতল ইস্কফ ও ০৯ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করা হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

দীপু মনি, জিয়াউল, টুকুসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান

ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন: বিআরটিএ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন: বিআরটিএ

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬