সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিদেশি পিস্তল, ২৫টি মোবাইল ফোনসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

বিদেশি পিস্তল, ২৫টি মোবাইল ফোনসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি ঢাকা প্রোব
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
 রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি নষ্ট ডিজিটাল ক্যামেরা ও একটি ব্যাগসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যান।

পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ)-এর সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন)-এর তত্ত্বাবধানে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স শনিবার (১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে নয়ানগর কোকাকোলা এলাকার একটি বাসায় অভিযান চালান।

অভিযানে মো. হেলাল মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি নষ্ট ডিজিটাল ক্যামেরা এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়। অভিযানের সময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি পলাতক সহযোগীদের নিয়ে ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২৫টি মোবাইল ফোন বিভিন্ন সময় ছিনতাইয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে ভাটারা থানায় অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।