বাঞ্ছারামপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বাঞ্ছারামপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার.
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৯।র্যাব-৯ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকার একটি বালুর ঢিবির পাশে অভিযান পরিচালনা করে।অভিযানকালে আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে বালুর ঢিবির পাশের একটি গর্ত থেকে নীল রঙের একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে খাকি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।র্যাব জানায়, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল প্রায় ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকার একটি বালুর ঢিবির পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে বালুর ঢিবির পাশের একটি গর্ত থেকে নীল রঙের একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে খাকি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।