রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাইরে তালা, ঘরের ভেতর শিক্ষকসহ পরিবারের চারজনের মরদেহ

বাইরে তালা, ঘরের ভেতর শিক্ষকসহ পরিবারের চারজনের মরদেহ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রংপুরে বাইরে থেকে তালাবদ্ধ একটি বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়িটি বেশ কিছুদিন ধরে তালাবদ্ধ ছিল। ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

রংপুরের কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান, বাড়িটি দোতলা। প্রধান গেটের তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। তিনতলায় ওঠার সিঁড়ি থেকে উদ্ধার করা হয় প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তীর মরদেহ। আর গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় বাড়ির ছাদে।

ওসি নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে সিআইডির তদন্ত দল প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। আবার পারিবারিক কোনো মর্মান্তিক ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ফরেনসিক দল তদন্ত করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।