আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২.
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়িসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করে।পরে গাড়িটি তল্লাশি করে ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আনন্দপুর এলাকার সমবেশ পালের ছেলে সদেশ পাল এবং একই উপজেলার নরসিংহেরগাঁও এলাকার মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।এ ঘটনায় আশুগঞ্জ থানায় চোরাচালান আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়িসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করে।
পরে গাড়িটি তল্লাশি করে ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আনন্দপুর এলাকার সমবেশ পালের ছেলে সদেশ পাল এবং একই উপজেলার নরসিংহেরগাঁও এলাকার মৃত আমির হোসেনের ছেলে কামাল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় চোরাচালান আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।