রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

৮ ঘণ্টা বিদ্যুৎহীনতায় পোলট্রি খামারের চার শতাধিক মুরগির মৃত্যু

৮ ঘণ্টা বিদ্যুৎহীনতায় পোলট্রি খামারের চার শতাধিক মুরগির মৃত্যু
ছবি সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যশোরের অভয়নগরে টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের চার শতাধিক মুরগি মারা গেছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে খামারের দুই তরুণ উদ্যোক্তা যমজ ভাই মো. হাসান ও মো. হোসেন চরম বিপাকে পড়েছেন। তাঁদের দাবি, বিদ্যুৎ না থাকায় খামারের বিক্রিযোগ্য মুরগিগুলো মারা গেছে। এতে তাঁদের প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাসান ও হোসেন বুইকরা গ্রামের মোহাম্মদ আলী ও মরজিনা বেগম দম্পতির সন্তান। তাঁদের বাবা একসময় দিনমজুরের কাজ করতেন। আর্থিক সংকটের কারণে সন্তানদের পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে পারেননি।

হাসান আকিজ ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। আর হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান তৃতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও চাকরি পাননি তাঁরা।

বেকারত্ব ঘোচাতে ২০২৩ সালে একটি এনজিও থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে দুই ভাই পোলট্রি খামার শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে গড়ে তোলেন খামারটি। ধীরে ধীরে খামার থেকে আয় বাড়তে থাকায় তাঁদের পরিবারে সচ্ছলতাও ফিরতে শুরু করে। পরিবারের সদস্যরাও খামারের কাজে তাঁদের সহযোগিতা করেন।

খামারের উদ্যোক্তারা জানান, গত শুক্রবার পর্যন্ত সেখানে বিভিন্ন বয়সী প্রায় আড়াই হাজার মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৫০০ মুরগি কয়েক দিনের মধ্যেই বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল।

তবে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা আট ঘণ্টা ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময়ের মধ্যেই বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায় বলে জানান হাসান।

শনিবার কান্নাজড়িত কণ্ঠে হাসান বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমরা ধারদেনা করে দুই ভাই খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন খামার দেখাশোনা করি। এবার মুরগি বিক্রির সময় হয়ে গিয়েছিল। ভেবেছিলাম মুরগি বিক্রি করে সব দেনা পরিশোধ করব। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেল।’

হাসান জানান, মুরগির খাবার ও ওষুধের দোকানে বাকিসহ তাঁদের প্রায় সোয়া লাখ টাকা ঋণ রয়েছে। মুরগিগুলো বিক্রি করে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল তাঁদের। এখন কীভাবে সেই ঋণ শোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ কুমার মণ্ডল বলেন, শুক্রবার রাতে উপজেলার সরখোলা গ্রামে বিদ্যুতের তারের ওপর নারিকেলগাছ পড়ে যায়। এতে একটি তার ছিঁড়ে যাওয়ায় ওই এলাকার বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, ঘটনাটি রাতে ঘটায় তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। শনিবার সকালে লাইনটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খামারের মুরগি মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই উদ্যোক্তা এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। ঋণের বোঝা নিয়ে নতুন করে কীভাবে ঘুরে দাঁড়াবেন, সেটিই এখন তাঁদের প্রধান দুশ্চিন্তা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬