সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই

সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত বিএনপির সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে আর কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ, সংসদ অধিবেশনে অংশগ্রহণ এবং দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা থাকল না।

মামলাটি ছিল হাইকোর্টের সেই রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন, যে রায়ে নির্বাচন কমিশনের সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে আবেদনকারী সরোয়ারকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন ও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনাও চেয়েছিলেন। আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের আদেশের ফলে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন, সংসদ অধিবেশনে অংশ নেওয়া এবং তাঁর নির্বাচিত প্রতিনিধি হিসেবে কার্যক্রম পরিচালনায় কোনো আইনি বাধা নেই।

জামায়াতের প্রার্থী হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একটি অন্তবর্তী আদেশ চেয়ে সরোয়ার আলমগীদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ওপর স্থগিতাদেশে চেয়েছিলেন।

অ্যাটর্নি জেনারেল জানান, যেহেতু ইতোমধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে, এখন সংক্ষুব্ধ হলে এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নিয়মিত আপিল করতে পারবেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করলেও হাইকোর্ট সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ওই রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থী আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি শুনানির জন্য আসে। শুনানি শেষে আপিল বিভাগ আজ আবেদনটি খারিজ করে দেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।