সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি অভিযানে একদিনে ১৩ দশমিক ৮৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে এক যাত্রীর শরীর থেকে ৪ দশমিক ৫ কেজি এবং দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ২৪ কোটি টাকা। রোববার বিমানবন্দরে ঢাকা কাস্টমস এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে। এনবিআরের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীর গতিবিধি রানওয়েতে সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাঁদের জুতার ভেতর লুকানো ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এর বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকার বেশি।

বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে আনার বিষয়টি সামনে আসার পর ঘটনাটি খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দারা। বিমানকর্মীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। চক্র থাকলে এর অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে শনিবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস।

আটক ওই যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক।

কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীর ওপর নজর রাখা হয়। পরে তিনি ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাঁকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাঁর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তাঁর শরীর থেকে নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।

স্বর্ণবারগুলো কালো কাপড়ের বেল্টে মোড়ানো ছিল। পরে সেগুলো শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।

কাস্টমস সূত্র আরও জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথি বা দলিলও তিনি দেখাতে পারেননি।

দুই ঘটনায়ই ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।