রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম প্রধানের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইওএমের বাংলাদেশ মিশনের নতুন চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইওএমের সঙ্গে দুই দশকের অংশীদারিত্ব আরও জোরদার করা, মানবপাচার প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর সাইবার মানবপাচার মোকাবিলা, সীমান্ত ব্যবস্থাপনা উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

আইওএমের চিফ অব মিশন জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে স্বাগত জানিয়ে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (Integrated Border Management-IBM) কৌশলের জাতীয় বৈধকরণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় আইওএম।

এ ছাড়া মানবপাচার প্রতিরোধে নীতিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এটি বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালট্যান্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১

লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬