রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট
ছবি সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬।

বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি ২৫৯ যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে জরুরি অবতরণ করে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি সেখানে অবতরণ করে।

দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে তারা সেখানে পৌঁছান।

পরে প্রকৌশলীরা প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করে উড়োজাহাজটির ত্রুটি মেরামত করেন। কারিগরি পরীক্ষা শেষে উড়োজাহাজটিকে পুনরায় পরিচালনার জন্য ছাড়পত্র দেওয়া হয়। এরপর শনিবার রাতেই ঢাকার উদ্দেশে রোম ছাড়ে বিজি-৩০৬।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করতে হয়েছে।

যাত্রীদের আরও অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলে থাকার ব্যবস্থা করলেও বাংলাদেশি যাত্রীদের সে ধরনের সুবিধা দেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষা, থাকার ব্যবস্থা ও যাত্রীসেবা নিয়ে এ সময় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

শেষ পর্যন্ত প্রকৌশলীদের তৎপরতায় উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামত করা হলে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। প্রায় ৪০ ঘণ্টার অপেক্ষা ও ভোগান্তির পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছান ফ্লাইটটির যাত্রীরা।ৃ
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬