রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে এলো যেসব সিদ্ধান্ত

পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে এলো যেসব সিদ্ধান্ত
সংগৃহীত ছবি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠকে তিনটি পৃথক কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়নি। জীবনযাত্রার ব্যয় ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি।

কমিটির প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রথম ধাপে সংশোধিত মূল বেতন কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটি।

তিনি বলেন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদন সামগ্রিকভাবে পর্যালোচনা করেই সচিব কমিটি তাদের সুপারিশ তৈরি করেছে।

সচিব কমিটির ওই সদস্য আরও বলেন, বিদ্যমান কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে এরই মধ্যে কাজ সম্পন্ন হওয়ার পরও কেন পুনরায় নতুন দুটি কমিটি গঠন করা হয়েছে, তা তাঁর কাছে স্পষ্ট নয়।

পে কমিশনের সুপারিশ

২০২৫ সালের জুলাইয়ে নবম জাতীয় পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।

পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে স্কেলের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

ওই কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতেই নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। ফলে সচিব কমিটির সুপারিশের পর এখন মন্ত্রিপরিষদ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬