সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে মৃত্যু ২

মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে মৃত্যু ২
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে পড়ে দুইজন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুরের লাভ রোড-মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের পেছনের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ সীমানা প্রাচীরটি ধসে পড়লে কয়েকজন নারী-পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। নিহত অপর ব্যক্তি (৪০) তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও সাত থেকে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালে আনা দুজনের মধ্যে অজ্ঞাতপরিচয় একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।