সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণের প্রকল্পেই অগ্রাধিকার: মির্জা ফখরুল

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণের প্রকল্পেই অগ্রাধিকার: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
জনগণের জীবনমানের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি জনকল্যাণে কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দৃশ্যমান অবকাঠামো নির্মাণের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে—এমন প্রকল্পই সরকারের অগ্রাধিকার পাবে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ২০২৬–২৭ অর্থবছরের চলমান ও নতুন উন্নয়ন প্রকল্প পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। এ সময় দুই বিভাগের চলমান প্রকল্পের অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রয়োজন অনুযায়ী প্রকল্প পুনর্বিন্যাসের বিষয় তুলে ধরা হয়।

মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু দৃশ্যমান উন্নয়ন নয়, মানুষের জীবনমানের ওপর প্রকৃত প্রভাব বিবেচনায় নিতে হবে। জনপ্রিয়তার জন্য নয়, আগামী ৫, ১০ কিংবা ৫০ বছর পরও দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে—এমন প্রকল্পই অগ্রাধিকার পাবে।

তিনি আরও বলেন, প্রকল্প প্রণয়নে বাস্তবসম্মত পরিকল্পনা, ফলাফলভিত্তিক মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী প্রকল্প সংশোধন, পুনর্বিন্যাস বা সমজাতীয় প্রকল্প একীভূত করার উদ্যোগ নিতে হবে, যাতে বাস্তবায়নের গতি বাড়ে।

রাষ্ট্রীয় অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, গুণগত মান, ব্যয়দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ দেশের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা, দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। এ খাতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।