সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

মালদ্বীপের প্যারেডে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর

মালদ্বীপের প্যারেডে  অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দেশটির রাজধানী মালেতে রিপাবলিক স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে অংশ নেন তিনি।

সোমবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এ প্যারেডে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন শাখার আনুষ্ঠানিক মার্চপাস্ট ও মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দেশটির শৃঙ্খলা, ঐতিহ্য ও জাতীয় গৌরবের প্রতিফলন ঘটে।
প্যারেড শেষে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। পরে জমকালো আতশবাজির মধ্য দিয়ে দেশটির স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে দিনের শুরুতে মালেতে লোনুজিয়ারাই পার্কে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উদ্যোগে নেওয়া ‘ফাইভ মিলিয়ন ট্রিস প্রজেক্টের’ আওতায় একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান প্রেসিডেন্ট মুইজ্জুর সবুজায়ন সম্প্রসারণের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, দুই দেশের নেতাদের নেওয়া এসব উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে নিরাপদ রাখার বিষয়ে বাংলাদেশ ও মালদ্বীপের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

খলিলুর রহমান সৌদি আরবের আরাফাতের ময়দানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিম গাছ লাগানোর উদ্যোগের কথাও স্মরণ করেন। বর্তমানে এসব গাছ ‘জিয়া ট্রি’ নামে পরিচিত।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।