সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু
প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়।

পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, এর আগে সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান। কুয়ালালামপুর সফররত প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সেটি আনোয়ার ইব্রাহিমের হাতে তুলে দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে। জবাবে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার দেশের পক্ষে যেসব সহায়তা সম্ভব, সেগুলো দ্রুত পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশকে জানানো হবে।

অনিন্দ্য ইসলাম বলেন, বর্তমান সংকট সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জনগণের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী নিজেও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিচ্ছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও আরপিজিসিএল দিন-রাত কাজ করছে এবং প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ রাখছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা, বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় সম্পদ ভাগাভাগিসহ অন্যান্য সহযোগিতার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।