গ্যাস সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
গ্যাস সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর.
শিল্পখাতে চলমান গ্যাস সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।বৈঠকে শিল্পখাত, বিশেষ করে টেক্সটাইল খাতের বর্তমান গ্যাস সংকট এবং এর প্রভাব নিয়ে আলোচনা হয়।বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং টেক্সটাইল খাতের বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত হয়েছেন।শওকত আজিজ রাসেল আরও জানান, পুরোপুরি বন্ধ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর অবস্থা মূল্যায়নের জন্য উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
শিল্পখাতে চলমান গ্যাস সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠকে শিল্পখাত, বিশেষ করে টেক্সটাইল খাতের বর্তমান গ্যাস সংকট এবং এর প্রভাব নিয়ে আলোচনা হয়।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং টেক্সটাইল খাতের বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত হয়েছেন।
শওকত আজিজ রাসেল আরও জানান, পুরোপুরি বন্ধ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর অবস্থা মূল্যায়নের জন্য উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।