বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে কর্মস্থলমুখী মানুষ
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
ছবি: সংগৃহীত
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে কর্মস্থলমুখী মানুষ.
রাজধানীর বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও লেন শৃঙ্খলা না মানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলমুখী হাজারো মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলি পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট দেখা যায়। একই সময়ে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।সরেজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো নির্ধারিত স্থান ছাড়াই যাত্রী ওঠানামা করাচ্ছে। পাশাপাশি কুড়িল ফ্লাইওভার ও বিমানবন্দরমুখী সড়কে অনেক চালক লেন শৃঙ্খলা না মানায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ কারণে কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়ে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।যানজটে আটকে থাকা বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে এমন ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব। তার মতে, বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং চালকদের লেন শৃঙ্খলা মেনে চলা নিশ্চিত করা জরুরি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর বিমানবন্দর সড়কে যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও লেন শৃঙ্খলা না মানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলমুখী হাজারো মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ভোগান্তি পোহাতে হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে বনানী-কাকলি পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট দেখা যায়। একই সময়ে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
সরেজমিনে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলো নির্ধারিত স্থান ছাড়াই যাত্রী ওঠানামা করাচ্ছে। পাশাপাশি কুড়িল ফ্লাইওভার ও বিমানবন্দরমুখী সড়কে অনেক চালক লেন শৃঙ্খলা না মানায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ কারণে কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়ে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে আটকে থাকা বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে এমন ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব। তার মতে, বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং চালকদের লেন শৃঙ্খলা মেনে চলা নিশ্চিত করা জরুরি।