রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য স্বৈরাচারী সরকার দায়ী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংকটের কারণে দেশের মানুষ কষ্ট পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগামী ১০ বছরের পরিকল্পনা আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করবে বিএনপি সরকার।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে সতর্ক থাকার আহ্বান

‘সংকটকে’ পুঁজি করে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের পথে শিক্ষার্থীদের সঙ্গে দেখা হলে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কথাও বলেন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন তিনি।

পরে স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

নদী-খালে মাছের পোনা অবমুক্ত

প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা অবমুক্ত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মৎস্য খাতের উন্নয়নে গুরুত্ব

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদি উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরে কটিয়াদি আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

কিশোরগঞ্জ সফরে মৎস্য খাতের উন্নয়ন, নদী-খালে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
৮৭ বছরেও জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়নি নিজস্ব সড়ক

৮৭ বছরেও জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হয়নি নিজস্ব সড়ক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রোববার, ১৬ আগস্ট ২০২৬
বন্ধুদের সঙ্গে  ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোববার, ১৬ আগস্ট ২০২৬
বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক

বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
রোববার, ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে

গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে

ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ১৬ আগস্ট ২০২৬