বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংগৃহীত ছবি
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি: রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন.
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় সফর করছে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।বুধবার (১২ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।ব্যবসায়ী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় স্বাগতম।’তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে দেখতে এসেছেন। একই সঙ্গে দুই দেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই তাঁদের সফরের অন্যতম লক্ষ্য।মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় সফর করছে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (১২ আগস্ট) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে দেখতে এসেছেন। একই সঙ্গে দুই দেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়াই তাঁদের সফরের অন্যতম লক্ষ্য।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।