সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি, সংগৃহীত ছবি।
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর ভাটারা এলাকা থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিধির মরদেহ উদ্ধার করা হয়।

গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

এদিন রিধিকা রিধিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের।

এ প্রসঙ্গে ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে।’

তিনি আরও জানান, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি।’

প্রসঙ্গত, মডেল ও অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন রিধিকা। নিয়মিত নাটকে অভিনয়ও করতেন। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাকে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।