রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

একসময় গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা

একসময় গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে এখন পর্দায় কালেভদ্রে দেখা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব তিনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানে জানিয়েছেন, একসময় তাঁর পছন্দ ছিল গরিব ছেলে।

নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল একসময়। আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা ভাই-বোনদের এভাবে মানুষ করেছে—মিথ্যা কথা। এটা আরও বেশি দুষ্টু হয়।’

নিজের বেড়ে ওঠার সময়ের কথাও বলেছেন প্রভা। তিনি বলেন, ‘আমি বেশ আল্মাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’

প্রভা আরও বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গায় আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা, একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে। স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

অভিনয়ে অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। কিছুদিন আগে দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির অনেকখানি শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।