বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক.
হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তারঢাকা প্রতিনিধি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন পলাশ। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট পুরো দল দেশে ফেরে। সেদিনই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।তবে এত দিন তাঁর গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।মামলা-সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।অনিশ্চয়তায় ‘শিকার’ সিনেমার কাজপলাশ কারাগারে থাকায় তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নেপালে ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। তবে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে।নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে বাকি অংশের দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন। তবে পলাশ কারাগারে থাকায় এখনো শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হয়নি।কামরুজ্জামান রোমান বলেন, নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না।তিনি বলেন, মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া তাদের কোনো উপায় নেই।সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন পলাশ। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট পুরো দল দেশে ফেরে। সেদিনই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে এত দিন তাঁর গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।
মামলা-সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যা মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অনিশ্চয়তায় ‘শিকার’ সিনেমার কাজ
পলাশ কারাগারে থাকায় তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নেপালে ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং শেষ হয়েছে। তবে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে।
নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে বাকি অংশের দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন। তবে পলাশ কারাগারে থাকায় এখনো শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হয়নি।
কামরুজ্জামান রোমান বলেন, নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না।
তিনি বলেন, মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া তাদের কোনো উপায় নেই।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।