এক হাজার টাকায় শুরু, শেষটা নিঃস্ব হয়ে: জুয়া নিয়ে ভিডিও বানিয়ে প্রশংসায় চমক
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
এক হাজার টাকায় শুরু, শেষটা নিঃস্ব হয়ে: জুয়া নিয়ে ভিডিও বানিয়ে প্রশংসায় চমক.
এক হাজার টাকায় শুরু, শেষটা নিঃস্ব হয়ে! সহজে টাকা আয়ের রঙিন স্বপ্নে অনলাইন জুয়ার ফাঁদে পড়েছিলেন শিহাব নামের এক যুবক। হারানো টাকা ফেরত পাওয়ার আশায় স্বজনদের থেকে ঋণ নিতে নিতে শেষ পর্যন্ত খুইয়েছেন ১০ লাখ টাকা।শিহাবের এই করুণ গল্পই এখন বাংলাদেশের হাজারও তরুণের নির্মম বাস্তব।সমাজকে এই ভয়াবহ নেশা থেকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি তরুণের এই আত্মঘাতী পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।চমকের দেয়া তথ্যে বেরিয়ে এসেছে আঁতকে ওঠার মতো দৃশ্য। জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বছরের মধ্যে এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে।বর্তমানে দেশে অনলাইন জুয়ার বাজার দাঁড়িয়েছে প্রায় ৮৩০ কোটি টাকায়। ডিবি তদন্তে প্রতিদিনের অবৈধ লেনদেন ধরা পড়েছে প্রায় ৫ কোটি টাকা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি কেবল আর্থিক ক্ষতি নয়, মারাত্মক মানসিক স্বাস্থ্য সংকটও বটে। তথ্য বলছে, এই অনলাইন জুয়ার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বহু মানুষকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার মুখে।সামান্য টাকার লোভে বেটিং অ্যাপ প্রচার না করতে অন্যান্য তারকা ও ইনফ্লুয়েন্সারদের প্রতি অনুরোধ জানান চমক। তিনি মনে করিয়ে দেন, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সে এর জন্য ২ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে।সহজ উপায়ের মোহ ছেড়ে তরুণ সমাজকে নিজের দক্ষতার ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। সমাজ সচেতনতামূলক এই সাহসী পদক্ষেপের জন্য এখন সর্বমহলে প্রশংসায় ভাসছেন তিনি।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
এক হাজার টাকায় শুরু, শেষটা নিঃস্ব হয়ে! সহজে টাকা আয়ের রঙিন স্বপ্নে অনলাইন জুয়ার ফাঁদে পড়েছিলেন শিহাব নামের এক যুবক। হারানো টাকা ফেরত পাওয়ার আশায় স্বজনদের থেকে ঋণ নিতে নিতে শেষ পর্যন্ত খুইয়েছেন ১০ লাখ টাকা।
শিহাবের এই করুণ গল্পই এখন বাংলাদেশের হাজারও তরুণের নির্মম বাস্তব।
সমাজকে এই ভয়াবহ নেশা থেকে সচেতন করতে সোচ্চার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে তিনি তরুণের এই আত্মঘাতী পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
চমকের দেয়া তথ্যে বেরিয়ে এসেছে আঁতকে ওঠার মতো দৃশ্য। জেনারেল ইকোনমিক্স ডিভিশনের (জিইডি) রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বছরের মধ্যে এই সংখ্যা ২ কোটি ছাড়িয়ে যেতে পারে।
বর্তমানে দেশে অনলাইন জুয়ার বাজার দাঁড়িয়েছে প্রায় ৮৩০ কোটি টাকায়। ডিবি তদন্তে প্রতিদিনের অবৈধ লেনদেন ধরা পড়েছে প্রায় ৫ কোটি টাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি কেবল আর্থিক ক্ষতি নয়, মারাত্মক মানসিক স্বাস্থ্য সংকটও বটে। তথ্য বলছে, এই অনলাইন জুয়ার কারণে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বহু মানুষকে ঠেলে দিচ্ছে আত্মহত্যার মুখে।
সামান্য টাকার লোভে বেটিং অ্যাপ প্রচার না করতে অন্যান্য তারকা ও ইনফ্লুয়েন্সারদের প্রতি অনুরোধ জানান চমক। তিনি মনে করিয়ে দেন, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সে এর জন্য ২ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে।
সহজ উপায়ের মোহ ছেড়ে তরুণ সমাজকে নিজের দক্ষতার ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। সমাজ সচেতনতামূলক এই সাহসী পদক্ষেপের জন্য এখন সর্বমহলে প্রশংসায় ভাসছেন তিনি।