সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অভিনেত্রী স্নিগ্ধার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন

অভিনেত্রী স্নিগ্ধার আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস ও সম্পদের তথ্য অনুসন্ধানের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন মিরপুরের এক বাসিন্দা। রোববার (৯ আগস্ট) আবেদনটি জমা দেওয়া হয়।

আবেদনপত্রে স্নিগ্ধা চৌধুরীর জীবনযাপন, গাড়ি ও সম্পদের উৎস নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। আবেদনকারীর দাবি, দৃশ্যমান আয়ের সঙ্গে তার কথিত বিলাসবহুল জীবনযাপনের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

আবেদনে আরো বলা হয়, স্নিগ্ধা চৌধুরী মডেলিং ও অভিনয়ের সঙ্গে যুক্ত। তার অভিনীত দুটি সিনেমার কথা উল্লেখ করে আবেদনকারী দাবি করেন, এর একটি এখনও মুক্তি পায়নি। পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপন ও র‍্যাম্প শোতে কাজ করার পরও তিনি ব্যয়বহুল গাড়ি ও বিলাসবহুল বাসস্থান ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনপত্রে তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অভিযোগও তোলা হয়েছে।

এ ছাড়া একটি ভিডিও বার্তার প্রসঙ্গ উল্লেখ করে আবেদনকারী দাবি করেছেন, সেখানে স্নিগ্ধা তার গাড়ির উচ্চমূল্য, ব্যক্তিগত নিরাপত্তার জন্য বডিগার্ড এবং তার কথিত প্রভাবশালী প্রেমিকের বিষয়ে মন্তব্য করেছেন। এসব বক্তব্যের ভিত্তিতে অভিনেত্রীর সম্পদ, আয়ের উৎস ও প্রভাবের উৎস অনুসন্ধানের জন্য দুদকের কাছে অনুরোধ জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।