সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইতালিতে লাঞ্ছনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে দেশটির  মেস্ত্রে শহরে ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা।

মঙ্গলবার মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধান জানান, প্রবাসে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তাঁর শরীরে পানি ও কোক ছুঁড়ে মারা হয়েছে।

তিনি অভিযোগ করেন, একপর্যায়ে হামলাকারীরা তাঁর গায়ে হাত তোলে এবং কান ও মাথায় আঘাত করে। কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় হাতের ফোনটিও।

আক্রমণকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে বাঁধনকে জোরপূর্বক 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। পুরো ঘটনার ভিডিও লাইভও করে তারা।

বাঁধন বলেন, ‘তারা বলেছে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমি অবশ্যই জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি।’ 

হামলাকারীদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

লাইভের পর নিজের ফেসবুকে লাঞ্ছনার দুটি ভিডিও প্রকাশ করেন বাঁধন। 

জানা যায়, রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার অংশ হিসেবে ইতালি অবস্থান করছেন এই অভিনেত্রী।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।