সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় আমিন খান

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় আমিন খান
ছবি: চিত্রনায়ক আমিন খান।
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের তারকাবহুল সিনেমা ‘গুলশানের চামিলি’ দিয়ে ফিরছেন তিনি। 

শনিবার (০১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় নির্মাতা সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে বিষয়ে বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। মাঝখানে দীর্ঘ বিরতি থাকলেও এবার গল্প ও চরিত্রের প্রতি আগ্রহ থেকেই সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এর মধ্যে অনেকগুলো কাজের সুযোগ এলেও ব্যাটে বলে মিলছিল না। এবারের গল্পটি আমার চমৎকার লেগেছে। এ ছাড়া সিনেমায় যারা অভনিয় করছেন, প্রতিটি আর্টিস্টিই গুণী। তাই ইকবাল যখন আমাকে কাজটি নিয়ে বলে, আমি তাদের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম শিকার হন।

সিনেমাটিতে আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

টেকসই আবাসন শুধু ঘর নয়, নাগরিক সুবিধাও: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।