সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

তিতাস নদী রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘নোঙর’-এর মানববন্ধন

তিতাস নদী রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘নোঙর’-এর মানববন্ধন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, জীবন বাঁচাও’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর শ্মশানঘাট এলাকা থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে নদী ও পরিবেশ রক্ষার সামাজিক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শ্মশানঘাট এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস নদীর তীর ও আশপাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে নদী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে। তাই অবিলম্বে শ্মশানঘাট এলাকা থেকে ময়লা-আবর্জনা অপসারণের দাবি জানান তারা।

নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, সিনিয়র সহসভাপতি মো. ছগির আহমেদ কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

বক্তারা আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং দূষণ রোধে নোঙর বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তিতাস নদীকে বাঁচাতে হলে এর তীর থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা জরুরি।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও তিতাস নদীর পাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তিতাস নদীর তীরকে সম্পূর্ণ ময়লা-আবর্জনামুক্ত করার জোর দাবি জানান তারা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।