সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

তেলবাহী ট্যাংকারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন, যারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

নিহত ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকার নিয়ামত আলী, তাঁর স্ত্রী, তাঁদের শিশুকন্যা এবং মৌলভীবাজারের শেরপুর এলাকার অটোরিকশাচালক লালন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা এক তেলবাহী ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চালকসহ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।


নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।