সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ১১০০ বই বিতরণ

সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ১১০০ বই বিতরণ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক ১১০০ বই, খাতা, কলম, ও জ্যামেতিবক্স বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার বেলা ১১টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসব শুরু হয়। হাজারখানেক বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপি বই বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা এবং শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন৷

সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, আমরা শহরের বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করে নিয়ে আসি। পরে এইগুলো প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেই৷ তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই নিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, সাংবাদিক আমিনুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস , সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহ সভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূর, সদস্য সুজিত চন্দ, লাকী বিশ্বাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাস, অনিক আহমেদ, অনিক দাস, প্রিয়ম বৈষ্ণব, সহ সংগঠনের সদস্যরা।

এর আগেও দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।