সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সরাইলে হত্যা মামলায় লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১

সরাইলে হত্যা মামলায় লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
ছবি: প্রতিনিধি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা করে লাশ গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া কবরস্থান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সরাইল থানায় দায়ের করা হত্যা ও লাশ গুম সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুজন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন মিয়া সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জয়নাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।