সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর হত্যা: ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি গ্রেপ্তার

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর হত্যা: ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ দল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেটের কোতোয়ালি মডেল থানায় করা হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি জুয়েল আহমেদকে (১৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল আহমেদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

র‌্যাব-৯ জানিয়েছে, সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিফাত হত্যার ঘটনায় জুয়েলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জুয়েল আহমেদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।